1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ড্যাব ও ছাত্রদলের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শতভাগ বাংলাদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত সবার আগে বাংলাদেশ কনসার্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন জনাব তারেক রহমান, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, ড্যাব ও ছাত্রদল কতৃক আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. আউয়াল বলেন, তারেক রহমান বলেছেন আমাদের ডানপাশে দিল্লি বা বামপাশে ইসলামাবাদ আমাদের দরকার নাই, আমাদের ডানেও বাংলাদেশ বামেও বাংলাদেশ সামনে ও বাংলাদেশ পেছনেও বাংলাদেশ।

সাত জানুয়ারি ডামি নির্বাচনের কথা উল্লেখ করে ড. আউয়াল বলেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ৯৫% মানুষ ভোটকেন্দ্রে যায়নি। মানুষজন তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল।

শেখ হাসিনার দোসরা আবারও পুনরবাসনের চেষ্টা করছে উল্লেখ করে ডা. আউয়াল বলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ১৪৬ জন শহীদ, তাদের রক্তের সাথে বেইমানি করতে পারবেন না।

মেডিকেল ক্যাম্প থেকে চারশতাধিক অসুস্থ ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আসাদুল্লাহ আহমেদ দুলাল এবং সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাকিল মাহমুদ, ডাঃ আব্দুল্লাহ আকাশ, ডাঃ জাহিদ, ডাঃ কাউসার, ডাঃ ইকরাম জাকির, ডাঃ আবু রিফাত।
আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রদল এর নেতা নিয়াজ মাখদুম রাফি, সুলতান মাহমুদ, ফাহিম শাহারিয়ার, লাবিব আকন্দ, শাহ নেওয়াজ সহ অনন্য নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD