1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

আশুলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতশনিবার (২৫ জানুয়ারি) রাত ৮ টায় আশুলিয়ার গাজিরচট মধ্যপাড়ায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। গাজিরচট মধ্যপাড়া তরুণ সমাজের আয়োজনে ও মাসুদুর রহমান দেওয়ান এবং ওসমান গণির তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রিড়াবিদ ও সমাজ সেবক মোঃ মিজানুর রহমান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হয়ে মঞ্চে উপস্থিত ছিলেন, মোঃ আবুল হোসেন মুন্সী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল। উক্ত টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে মাঠে ছিলেন, আব্দুল লতিফ আকাশ, সহ যুব বিষয়ক সম্পাদক, ধামসোনা ইউনিয়ন বিএনপি।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় এ টিমে বিজয়ী দল সাইলেন্স ও বি টিমে বিজয়ী দল স্মেস। প্রধান অতিথি মোঃ আবুল হোসেন মুন্সী বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা ও ইভটিজিংয়ের মত কাজ থেকে তরুণ সমাজকে দুরে রাখতে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।

এ ধরনের যেকোন কাজে তার নিরলস সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়াও আগামিতে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজে অংশিদার হওয়ার আগ্রহ প্রকাশ করে সকলের কাছে দোয়া চান তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে স্থানীয়দের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার মানুষদের ব্যাপক উপস্থিতি লক্ষনীয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD