1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

নরসিংদীতে ইউপি সদস্য গুলিবিদ্ধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার কাজল মিয়াকে দুর্বৃওরা গুলি করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটাখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে দুর্বৃওরা গুলি করে পালিয়ে যায় । মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়।

ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পরলে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান। ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কি কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ গণমাধ্যম কে জানান , গুলিবিদ্ধ হয়ে একজন ইউপি মেম্বার আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD