1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার- মাওলানা সেলিম রেজা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দুঃশাসন কায়েম করে ছিল দেশে।এ দেশের মানুষ কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ১৭ বছর আওয়ামিলীগের আমলে আমরা হামলা ও মামলার শিকার হয়েছি । শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থাতা কামনা করছি । আমরা দীর্ঘদিন স্বৈরাশাসকের অধিনে ছিলাম,হাসিনা সরকারের আমলে প্রতিনিয়ত ছিল গুম , খুন ও হত্যা ।

শহীদ জিয়া জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন। শনিবার দুপুরে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া ঈদ গা মাঠে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানার সভাপতিত্বে ঢাকা জেলা ওলামা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা সেলিম রেজা।তিনি আরো বলেন, আ’লীগ ফ্যাসি সরকার গণতন্ত্রকে ধ্বংস করে লুটপাট রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখন গণতন্ত্র রাষ্ট্রীয় সরকার চায়। কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে না।

এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার আহ্বায়ক নাজমুল হাসান অভি,তিনি তার বক্তব্য বলেন, বিএনপি সব সময় এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। বিএনপির ইতিহাস বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে তিনি বলেন- আমরা দীর্ঘদিন স্বৈরাশাসকের অধীনে ছিলাম, হাসিনা সরকারের আমলে প্রতিনিয়ত ছিল গুম, খুন ও হত্যা।

শহীদ জিয়া জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন, এদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন। বেগম জিয়া ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। আর তারুণ্যের অহঙ্কার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মানের নেতৃত্ব দিচ্ছেন।এ সময় আরো বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা আবুল হোসেন , সদস্য এ্যাডভোকেট আবু হানিফ, মাওলানা কাজী আবু বক্কর ছাখারী ,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন , ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ প্রমুখ ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD