1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

গাজীপুরে দুই দিনে আ. লীগের নেতা কর্মীসহ গ্রেপ্তার ৮৭

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এবং অপারেশন ডেভিল হান্ট–এ মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগের ৮১ জন নেতা–কর্মী রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার থেকে শুরু করে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত দুদিন অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। মহানগর পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার -ক্রাইম অ্যান্ড অপস- তাহেরুল হক জানান, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় দুই দিনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

তিনি জানান , শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। এদিন রাতেই ১৬ জনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হলো। তারা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল্লাহ মুহিত বাদী হয়ে জিএমপি সদর মেট্রো থানায় একটি মামলার এজাহার জমা দিয়েছেন। এজাহারের আলোকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট—এ গাজীপুর জেলার পাঁচটি থানায় মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী রয়েছেন । শনিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।

আজ রোববার সকালে জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত -সকাল ৯টা- ৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ৪০ জন। আটকদের মধ্যে কাপাসিয়া থানায় রাজনৈতিক নেতা-কর্মী রয়েছে ১১, শ্রীপুর থানায় ১৯, জয়দেবপুর থানায় ৯, কালিয়াকৈর থানায় ৩ ও কালীগঞ্জ থানায় ৭ জন। তাদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদধারী নেতাও আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD