1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

ধামরাই বিয়ের দাবিতে স্কুল ছাত্রের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মুন্সির চর গ্রামের স্কুল ছাত্র আরিফ হোসেনের বাড়িতে বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অনশন। চৌহাট ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মোহাম্মদ সোহেল রানা ওরফে রাজা মিয়ার ছেলে আরিফ হোসেনের বাড়িতে গত শনিবার সকাল থেকে কলেজছাত্রী অনশন শুরু করেছেন। তার দাবি রাজা মিয়ার ছেলে স্কুলছাত্র আরিফ হোসেনের সঙ্গে তার অনেকদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।

কলেজ ছাত্রীর নাম উর্মী আক্তার। তিনি মানিকগঞ্জ মধ্য জয়রা মহল্লার বাসিন্দা মোহাম্মদ ফজর আলীর মেয়ে। স্থানীয় রেসিডেনসিয়াল কলেজের ছাত্রী তিনি।গত শনিবার সকালে প্রেমিকের বাড়ির সামনে গেলেই আরিফ দৌড়ে পালিয়ে যায় বলে দাবি করেছেন ওই কলেজছাত্রী।

উর্মি আরো জানান, তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে। বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার, যা খুব দ্রুতই প্রেমে রুপান্তর হয়। একপর্যায়ে তাদের মাঝে দৈহিক সম্পর্ক হয়,এরপর কিছুদিন পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আরিফ। এর জেরে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন উর্মি। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এ কলেজছাত্রী।

উর্মি বলেন,আমি অনশনে বসার পর আরিফের পরিবারের সদস্যরা আমাকে বিতাড়িত করার চেষ্টা করতেছেন।এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। এ বিষয়ে ক্ষুব্ধ আরিফের বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সোহেল রানা। তিনি বলেন, ছেলের চেয়ে ওই মেয়ের বয়স অনেক বেশি। কাজেই এই সম্পর্ক প্রেম ও বিয়ে আমি মেনে নেব না। আমার যা যা করণীয় আমি তা করব।

এ বিষয়ে কাউলিপাড়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুর আলম বলেন,বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অনশন নিয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD