1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

শহীদ মিনারে জুতা পায়ে দুই পুলিশ কর্মকর্তা!

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতির সর্বস্তরের মানুষ যখন শহীদ মিনারে সমবেত হয়, তখন এক বিতর্কিত ঘটনা সবার নজর কাড়ে। পুলিশের দুই সদস্যকে শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই পুলিশ সদস্যের মধ্যে একজন বুট জুতা পরা অবস্থায় এবং অন্যজন কেডস (জুতা) পায়ে রেখেই শহীদ মিনারে অবস্থান করেন। এ ঘটনাকে ভাষা শহীদদের প্রতি ‘চরম অবমাননা’ বলে উল্লেখ করেছেন অনেকেই।

সাধারণত শহীদ মিনারে প্রবেশের আগে জুতা খোলা হয়, যা শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই যদি সেই শিষ্টাচার লঙ্ঘন করেন, তবে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD