1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

ধামরাই অবৈধ ২টি ইট ভাটার চিমনি ধ্বংস

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
ধামরাই অবৈধ ২টি ইট ভাটার চিমনি ধ্বংস

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ।মঙ্গলবার দুপুরে (১১ মার্চ) ধামরাই উপজেলার সুয়াপুর ও কুল্লা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জয় বাংলা ব্রিকস ও এসআরএম ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

প্রশাসন জানায়, সারা দেশে সব অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ধামরাই উপজেলার সকল অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD