1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

নব নির্বাচিত সভাপতি সাথে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের নব নির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম লিংকনের সাথে মতবিনিময় করেছে সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নূর আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি হামিদুল ইসলাম লিংকন।

মতবিনিময়কালে সভাপতি হামিদুল ইসলাম লিংকন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উন্নয়ন, সেবা বৃদ্ধির পরিকল্পনা, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় সদস্যদের মতামত গ্রহণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির সেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং সদস্যদের সন্তুষ্টি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ নাছির উদ্দীন, সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইদুল মুরসালিন, জুনিয়র ইঞ্জিনিয়ার সামিয়া জাহান রক্তি, এনফোর্সমেন্ট কোর্ডিনেটর কামরুজ্জামান, বিলিং সুপারভাইজার সাহিদা আক্তারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD