1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

বরিশাল-ভাঙ্গা মহাসড়ক চারলেনে উন্নতকরণের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
বরিশাল-ভাঙ্গা মহাসড়ক চারলেনে উন্নতকরণের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ “সড়ক হোক শান্তির যাত্রার” এই শ্লোগানে অবিলম্বে বরিশাল-ভাঙ্গা মহাসড়ক চারলেনে উন্নতকরণের দাবিতে বারিশালের গৌরনদীতে দেড়ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে গৌরনদীবাসী।

সম্মিলিত গৌরনদীবাসীর ব্যানারে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইতালী প্রবাসী মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে যুবদল নেতা তারিকুল ইসলাম কাফি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, শরিকল ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বহিস্কৃত সদস্য সচিব মো. ফরিদ মিয়া, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মুফ্তি মোস্তফা কামাল, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, রত্নপুর কলেজের প্রভাষক রাসেল ফিরোজ, মাস্টার মনির হোসেন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এম.এ গফুর, যুবদল নেতা শহিদুল ইসলাম, গৌরনদী প্রেসক্লবের সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, ছাত্র আন্দোলনের সদস্য নুরুদ্দিন বুদ্ধি, মিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজীব হোসেন খান, ইসলাম ছাত্র আন্দোলনের উপজেলার শাখার সভাপতি মো. সাব্বির হোসেন প্রমূখ।

মানববন্ধনে গৌরনদী উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় প্রানহানির চিত্র তুলে ধরে অবিলম্বে মহাসড়ককে চারলেনে উন্নতকরণের জোর দাবি জানান। অতিদ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার কর্মসূচী পালনের হুশিয়ারি প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD