1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন মিয়ার মৃত্যু: দোয়া মাহফিলের আয়োজন সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা তিতাস উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার, সদস্য সচিব সাজ্জাদ আশুলিয়ায় উঠান বৈঠকে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীককে ভোট দেওয়ার আহ্বান নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক জামায়াত প্রার্থীর নিজ গ্রামে গণসংযোগে “জনতার ঢল” বিজয় অর্জন করে ঘরে ফিরতে চায় গ্রামবাসি ‘এমপি-মন্ত্রীদের বিদেশ যাওয়া বন্ধ হলে স্বাস্থ্যখাত দুর্নীতিমুক্ত হবে’ ১২ ফেব্রুয়ারি ভোট গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

রাষ্ট্রযন্ত্র থেকে দোসরদের সরানোই হবে মূল সংস্কার: মুরাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে আছে। এই সব দোসরদের বিতাড়িত করাই রাষ্ট্র সংস্কারের প্রথম কাজ হওয়া উচিত।

শনিবার (২৩মার্চ) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আওয়ামী লীগের দোসররা সরকারে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাবসে কাজ করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। এটি হলে পতিত স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, গত তিন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণ প্রজন্মের কোটি কোটি ভোটার জীবনে একবারও ভোট দিতে পারেনি। এসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যে সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান।

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় নেতা লোকমান দেওয়ান, মজিবর রহমান খান, আফসার উদ্দিন, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরি টুটুল, শাহাজাহান হোসেন শিপু, আবু তাহের, আক্তারুজ্জামান লিটন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD