1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

নরসিংদীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর মনোহরদীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার কৃষ্ণপুর গোলমামুদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাহেদ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে মনোহরদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা ঈদের কেনাকাটা করতে চালাকচর বাজারে যায় । এ সুযোগে প্রতিবেশী আজিজুর মেয়েকে ফুঁসলিয়ে বাড়ির পাশের কলাবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনাটি লোক মারফত জানতে পেরে বাবা-মা দ্রুত বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে। পরদিন শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, নির্যাতনের শিকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD