1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে নিহত ২, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে যাওয়ায় ২ পোশাক শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস‌ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন দৈনিক তৃতীয় মাত্রাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আশুলিয়ার এনভয় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। এ ছাড়া আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

কামাল বলেন, ‘বিকেলের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাওয়ার সময় সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১২ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫-৬ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD