1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের সাথে ঢাকা প্রেস ক্লাবের সভাপতির মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক  নূরের সাথে মত বিনিময় করেছেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। গতকাল বিকালে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের বর্তমান সমস্যা ও রাজনৈতিক বিভিন্ন  বিষয় নিয়ে নিয়ে আলোচনা হয়।

সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা প্রেস ক্লাবের সভাপতিকে স্বগত জানিয়ে বলেন, দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়নি। দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতায় শেখ হাসিনার সরকার স্বৈরাচারীতে পরিণত হয়। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, দেশের ব্যবসায়িক খাত, অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে। তিনি এ সময় আরো বলেন, সাংবাদিকদের অহেতুক মিথ্যা মামলায় না জড়ানের জন্য আহবান জানান।

ভিপি নুর বলেন, প্রকৃত অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের উদেশ্যে এ সময় তিনি গনমাধ্যমকে নিরপেক্ষ থেকে সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। গণঅধিকার পরিষদ নিবন্ধিত হওয়ায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফুলের সুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সাংবাদিকরা সব সময় মামলা হামলার শিকার । আমরা স্বাধীন ভাবে কাজ করতে চায়। এসময় সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও অহেতুক সাংবাদিকদের যেন মিথ্যা মামলায় না জড়ানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন,দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারকে সুষ্ঠুভাবে  কাজ করতে দিতে হবে। দেশে একের পর এক বিশৃঙ্খলা  সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। দেশের স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD