1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

আশুলিয়ায় শ্রমিক সমাবেশের পরেও ৪৯ কারখানায় উৎপাদন বন্ধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চল শ্রমিক সমাবেশের পরেও ৪৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ও ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

শ্রমিকরা বলেন, বিভিন্ন দাবিতে টানা কয়েক দিন শ্রমিকরা আন্দোলন করছে। কিন্তু মালিকপক্ষ দাবি মেনে না নিয়ে শ্রমিকদের সঙ্গেও কোনো আলোচনায় বা সিদ্ধান্তে বসেনি। যেসব কারখানাগুলোতে শ্রমিক এবং মালিকপক্ষ বসে আলোচনা হয়েছে, সেই কারখানা গুলোতে কাজ শুরু হয়েছে। কিন্তু আজও কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধ দেখা যায়। এছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আজকে বেশির ভাগ পোশাক কারখানায় কাজ শুরু করেছে শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজও আশুলিয়ায় ৪৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে ১৩ (১) ধারায় ৩ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ১৩টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ছুটি পরে অধিকাংশ শ্রমিকরা বাসায় চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এছাড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে বলে জানান শিল্প পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD