1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ মহাসড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ মহাসড়ক অবরোধ

মোঃ ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে উপজেলার ২নং সিএন্ডবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লি. নামক সোয়েটার কারখানার ঝুট ব্যবসার কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা পলাশ। সকালে তার লোকজন কারখানায় ঝুট বের করতে যান।

এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার লোকজন পলাশের কাজে বাধা দেয়। একপর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

উত্তেজিত শত শত নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখে। এ সময় তিনটি প্রাইভেটকারসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে দুগ্রুপের বেশ কিছু নেতাকর্মী আহত হন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান- ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD