1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

মুন্সীগঞ্জে সরকারি হাসপাতালে ঢুকে বেসরকারি ক্লিনিকের ‘দালালি’ করায় ৪ ব্যক্তি আটক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল হতে ৪ ব্যক্তি আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ- সরকারি হাসপাতালে ঢুকে বেসরকারি ক্লিনিকের হয়ে ‘মধ্যস্থতার’ কাজ করছিলেন তারা।

বুধবার দুপুরে কয়েকজন শিক্ষার্থী ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন- স্বপন (৪৮), আজমল (৩২), মজিবুর রহমান (৩৫) ও ইয়াসমিনা (৩৫)। চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত রোগীদের ফুসলিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু হেনা জামাল জানান, ‘হাসপাতালে পরিচ্ছন্নতা থেকে দালাল প্রতিরোধে ছাত্ররা আমাদের সহযোগিতা করে আসছে।

বুধবার (৩০শে অক্টোবর) দালাল চক্রের কয়েকজন হাসপাতালে এসে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছিলো। শিক্ষার্থীরা আমাদের কাছে নিয়ে আসলে আইনী সহযোগীতার জন্য পুলিশকে ফোন দিলে পুলিশ তাদের আটক করে।’

তিনি আমাদের কে বলেন, ‘দালাল প্রতিরোধে আমাদের কার্যক্রম চলছে, এখন থেকে চিহ্নিত দালালদের ছবি টাঙিয়ে রাখা হবে হাসপাতালে। যেন তারা অপকর্ম করতে না পারে।

আগত রোগীদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’ মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজিব কুমার দে বলেন, দালালীর অভিযোগে ৪ জনকে ধরে আমাদের কাছে সোপর্দ করে কতৃপক্ষ। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনী পদক্ষেপে কার্যক্রম চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD