1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

কালিয়াকৈরে গুম হওয়া ছেলেকে ফিরে পেতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে দরবাড়ীয়া এলাকায় রবিবার (৩ নভেম্বর) সকালে দরবাড়ীয়া কবিরপুর আঞ্চলিক সড়কে গুম হওয়া যুবক মোস্তফাকে ফিরে পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

১২ বছর আগে বিএনপির মতাদর্শি হওয়ায় এলাকার আওয়ামী সরকারের দোসররা মোস্তফা হোসেন কে গুম করে বলে অভিযোগ রয়েছে, এর পর থেকে মোস্তফার আজ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চায় পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।গুম হওয়ার ছেলের মা দুবেলা খাতুন জানান, গত ১০-১২ বছর আগে আমার ছেলে গুম হয়ে গেছে আজও পর্যন্ত আমার ছেলের খোঁজ পাইনি। জীবিত অথবা মৃত আমার ছেলের সন্ধান চাই। আমার ছেলে কোথায় রয়েছে এখনো জানি না।

গুম হওয়ার মোস্তফার ভাই ফারুক হোসেন জানান, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমার ভাই গুম হয়েছে আজও পর্যন্ত আমার ভাইয়ের সন্ধান পাইনি।আওয়ামী লীগের দোসরয়া আমার ভাইকে গুম করে রেখেছে। যারা এই কাজ করেছেন সঠিক তদন্ত করে তাঁদের বিচারের আওতায় আনা হোক।

এলাকাবাসী জহুর উদ্দিন জানান, বহু বছর যাবত মোস্তফা হোসেন নিখোঁজ হয়েছে তাকে ফিরে পেতে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD