1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

কালিয়াকৈরে বিএনপি কার্যালয় উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা বাগান বাজারে বোয়ালী ইউনিয়ন বিএনপি  কার্যালয় উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার সকালে বোয়ালী ইউনিয়ন  বিএনপির সভাপতি মোঃ আলী আজম খান এর সভাপতিত্বে  বিএনপি কার্যালয় উদ্বোধন করেন বিএনপির  ঢাকা বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  আওয়ামীলীগ সরকার গত  ১৫ বছর বিএনপি নেতা কর্মীদের উপর হামলা-মামলা দিয়ে অবর্ননীয় নির্যাতন করেছে। আওয়ামীলীগ নেতা কর্মীরা এত দিন হিংসার রাজনীতি করেছে।

অন্যায়ভাবে বিএনপির নেতা কর্মীদের  গ্রেফতার করেছে, বিনাদোষে  বিএনপির কর্মীরা  কারাভোগ করেছেন ।বিএনপি  মানুষের পাশে থেকে রাজনীতি করে ।জনগণের জন্য  রাজনীতি করা কি অপরাধ ।আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমার কাছে মানুষে  মানুষে কোন  ভেদাভেদ নেই ।  সকল শ্রেনী – পেশার মানুষের  সাথে মিলে মিশে রাজনীতি করতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজ করি ।

তিনি আরও বলেন, অন্যায়কারী যে দলের হোক কোন ভাবেই ছাড পাবে না। বিএনপির  নেতা কর্মীদের  আচরনে কোন মানুষ  যেন কষ্ট না পায়। আওয়ামীলীগের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সকল মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহ অবস্হানে থাকতে হবে।

বোয়ালী ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক আতাউর রহমানের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়কৈর উপজেলা বিএনপি সহ-সভাপতি বিধান চন্দ্র বর্মন, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ মিয়া,  সাধারন সম্পাদক গাজীপুর জেলা ছাত্রদল  মোঃ জাফর ইকবাল জনি, বিএনপি নেতা মোঃ বাহার উদ্দিন মেম্বার, বিএনপি নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন প্রমূখ । উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি,  যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD