1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

রাণীশংকৈলে ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইতিহাস প্রসিদ্ধ মাসব্যাপী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ডিসেম্বর) রাত ৯ টায় এ মেলার উদ্বোধন করা হয়। পরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকরগাঁও-২ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক,সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, নেকমরদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মাস্টার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, নেকমরদ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক ও হাট ইজারাদার মো: রাজিব হোসেনসহ অনেকে।

এ ছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ মেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, দোকান ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির নেতা প্রভাষক সফিউল ইসলাম বিপ্লব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD