1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শরীয়তপুরের জাজিরায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

জিহাদ হাসান, জাজিরা (শরিয়তপুর) প্রতিনিধ :
শরীয়তপুরের জাজিরায় বালির নিচ থেকে এক নারীর(৩৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জাজিরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে শিয়ালের আনাগোনা দেখে স্থানীয় লোকজন খোঁজ নিতে গিয়ে স্থানীয় মোকলেস দেওয়ানের বাড়ির দক্ষিণ পাশে বালু দিয়ে ভরাট করা স্থানে বালুর নিচে মানুষের অর্ধগলিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ বলছে, মরদেহটি ৩০-৩৪ বছর বয়সের এক নারীর। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন বলেন, উদ্ধারকৃত নারীর কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD