1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৭ বছর পর সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা জামায়াতে ইসলামী ১৭ বছর পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।

এ উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে পৌরশহরের তাদের দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলালউদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার,পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস,পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমরা দীর্ঘদিন ধরে বিগত সরকারের দ্বারা বিভিন্ন জুলুম,নির্যাতন ও নিপিড়নের শিকার হয়েছি। গত ৫ আগস্ট সরকার পট পরিবর্তনের পর স্বাধীন ভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছি। এজন্য তারা সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD