1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

রংপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

আব্দুল বাতেন লাবু, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলটি পুনরায় চালুকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) দুপুরে রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক, গাইবান্ধার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বরাবর স্মারকলিপি প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি ও চিনিকল শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, সদস্য আবু বক্কর সিদ্দিক, সাখাওয়াত হোসেন সোহেল, আতাউর রহমান নান্নু, রবিউল ইসলাম খাজা, আব্দুস সোবহান খাজা, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল, ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ও ফরিদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ১৯২৫ একর ফার্ম নিয়ে ১৯৫৪ সালে স্থাপিত রংপুরের একমাত্র ভারী শিল্প রংপুর চিনিকলটি ২০০৪ সালে লে-অফ ঘোষণা করা হয়। যা ২০০৭ সালের ডিসেম্বরে আখ মাড়াই শুরু করলেও ২০২০ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে ৩০০/৪০০ জন (কানামনা) কাজ নেই মজুরী নেই ভিত্তিতে কর্মরত শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মিলটিকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর দাবি রাখা হয় স্মারকলিপিতে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD