1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে সাংবাদিক আনোয়ারের বাবার জানাযা ও দাফন সম্পন্ন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেনের পিতা সিরাজুল ইসলাম (৯৭) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার ৯ অক্টোবর রাতে নেকমরদ বাজার সংলগ্ন নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল ১১ টায় মরহুমের জানাযা নামাজ নেকমরদ বাজার সংলগ্ন আনারুলের হাস্কিং মিলের চাতালে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশি,শুভাকাঙ্ক্ষী ও জেলা উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,এক কন্যা, চার পুত্র সন্তান,আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সাংবাদিক আনোয়ারের পিতার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলাসহ বিভিন্ন উপজেলা ও ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি- সম্পাদকসহ সমগ্র জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরাও গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD