1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

রাণীশংকৈলে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রচারণাসভা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম প্রচার প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত সম্পর্কে আলোচনা সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর)দুপুরে গ্রাম আদালত সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুমা আক্তার লিপি, অন্যান্য শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা সঞ্চালনা করেন প্রকল্পের রাণীশংকৈল উপজেলা কোঅর্ডিনেটর রাশেদা আক্তার। সভায় গ্রাম আদালত সম্পর্কে বিস্তরিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় যেমন,গ্রাম আদালতের ফিস, এখতিয়ার,গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া,গ্রাম আদালতের গঠন,জরিমানা আদায়, সংশোধনী আইন ইত্যাদি। এছাড়াও গ্রাম আদালতের প্রচার-প্রচারণায় শিক্ষকদের দায়িত্ব কর্তব্য ভূমিকা এবং ছাত্রীদের দায়িত্ব কর্তব্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।

গ্রাম আদালত প্রকল্পের মূল উদ্দেশ্য গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগণ,বিশেষ করে নারী,দরিদ্র এবং অন্যান্য সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে প্রবেশাধিকার বৃদ্ধি নিশ্চিত করা। প্রসঙ্গত: এ প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আর্থিক ও কারিগরি সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউএনডিপি এবং বাস্তবায়ন সহযোগি হিসেবে কাজ করছে বেসরকারি এনজিও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD