1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের অদূরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের পাশে অবস্থিত আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল কর্তৃপক্ষ বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

সোমবার (২ ডিসেম্বর ) দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, থানার ওসির প্রতিনিধি এসআই নাদেরুল ইসলাম মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, দি সান রাইজ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোস্তফা কামাল, প্রভাষক ফারুক হোসেন,প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী,সাংবাদিক মাহাবুব আলম ও নাজমুল হোসেন প্রমুখ।

এছাড়াও ওই স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সংগীত,গজল,ইসলামিক গান,নাটিকা পরিবেশন করেন। পরে অতিথিদের শুভেচ্ছা পুরস্কার ও বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার দেওয়া হয় ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD